সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ট্রাক-সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মুস্তাক আহমদ সে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের বাসিন্দা।
জানা যায়, রাত আড়াইটার দিকে তীব্র গতিতে আসা ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২২-৮৬৬৫) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অপর দিক থেকে আসা সিএনজি (সিলেট থঃ ১১-৬৬৩২) এর। ঘটনাস্থলেই মুস্তাক আহমদ মারা যান। সিএনজি ড্রাইভার জাহাঙ্গীর গুরুতর আহত হয়েছেন। আহত বাকিদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



