সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফসল রক্ষার বাঁধ ভেঙে ‘হালির হাওরের’ ফসল তলিয়ে গেছে। ভাঙন ঠেকাতে সবরকম চেষ্টা করেও কোনো সুফল মিললো না কৃষকদের।
সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকার হেরাকান্দি গ্রামে নদীর পানির চাপে ঝুঁকিতে থাকা বাঁধটি ভেঙে হালির হাওরে পানি প্রবেশ করে।
তখন ওই ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত শামন্ত সরকার ফেইসবুক লাইভে এসে জানান, আমাদের হালির হাওর রক্ষা করা সম্ভব হলো না, আমাদের সকল চেষ্টা বিফলে গেল। হেরাকান্দি গ্রামের বাঁধ ভেঙে হালির হাওর পানিতে তলিয়ে যাচ্ছে।
লাইভে তিনি আশেপাশে যারা আছেন তাদের সবাইকে দ্রুত বাঁধটি রক্ষা করতে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।
এ ব্যাপারে জানতে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেবকে একাধিবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



