টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। তার জীবনে একদিকে যেমন সফলতা রয়েছে, অন্যদিকে বিতর্কের অংকটাও কম নয়। তবে কোনো কিছুই তোয়াক্কা করেন না তিনি।
শনিবার (২৩ এপ্রিল) ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করে ফের কটাক্ষের শিকার হয়েছেন নুসরাত। ভিডিওতে তার ঠোঁট স্বাভাবিকের চেয়ে অনেকটা মোটা। সাধারণত সার্জারি করানোর মাধ্যমে এমনটা হয়ে থাকে।
নুসরাতের এমন ঠোঁট দেখে তাজ্জব বনে যান নেটজনতা। কেউ মন্তব্য করে, ‘ওটা ঠোঁট নাকি বেলুন!’, আরেকজন লেখেন, ‘একদম ডাইনির মতো লাগছে’, অন্যজন মন্তব্য করেছেন, ‘কী ভয়ানক লাগছে আল্লাহ! সব দায় ঠোঁটের’, আবার কেউ লিখেছেন, ‘বিষাক্ত ঠোঁট’। সোশ্যাল মিডিয়ায় ফিল্টার ব্যবহার করেও ঠোঁট এমন মোটা করা যায়। এই ভিডিওতে নুসরাতও তাই করেছেন।
অনেক আগেই নুসরাতের ঠোঁটে সার্জারি করার কথা শোনা যায়। এই নায়িকার ক্যারিয়ারের শুরুর দিকের চেহারা আর বর্তমান চেহারার মধ্যে বিস্তর পার্থক্য। এ নিয়ে তাকে বেশ কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে নিন্দুকের সেসব মন্তব্যের পরোয়া করেন না নুসরাত।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



