মৌলভীবাজারের কুলাউড়ায় বিনয় সূত্রধর (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রাম থেকে বিনয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।বিনয় সূত্রধর হাজীপুর গ্রামের বিরেশ সুত্রধরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিনয় সূত্রধর পেশায় কাঠমিস্ত্রি। তিনি কিছুদিন যাবৎ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিনয়ের মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



