দৈনিক শ্যামল সিলেট’র সিনিয়র রিপোর্টার, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের সম্পাদক এবং ৫২টিভি’র সিইও রজত কান্তি চক্রবর্তীর বড় ভাই স্কুল শিক্ষক রথীন্দ্র চক্রবর্তী আর নেই।
রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
মৃত্যুকালে তিনি মা, ভাই-বোন, স্ত্রী, পুত্র-কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল সাড়ে ৪টার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
রথীন্দ্র চক্রবর্তী বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নে পূর্ব রুপাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
নতুন সিলেট’র শোক: সাংবাদিক রজত কান্তি চক্রবর্তীর বড় ভাই রথীন্দ্র চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নতুন সিলেট পরিবার। নতুন সিলেট’র সম্পাদক এসএম নাসির ও উপ সম্পাদক দেওয়ান জাকির হোসেন এক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



