সিলেটস্থ বরিশাল বিভাগীয় কল্যান সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২২ এপ্রিল) নগরীর একটি হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিয়াম পালনের মধ্যদিয়ে আমাদের সকলকে শুদ্ধতা অর্জন করতে হবে, সবাইকে সততা এবং নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ঠ থাকতে হবে। সমাজের কল্যানে সবাইকে কাজ করা আহবান জানান তিনি।তিনি বলেন, সিয়াম সাধনার মধ্যদিয়ে মহান রাব্বুলআলামীনের সন্তুষ্টি অর্জন এবং জনকল্যানে ব্রতি হতে হবে।
সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কল্যান সমিতির সভাপতি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল ষ্টাডিজ বিভাগের বিভাগীয় ডীন ড, দিলারা রহমান, শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. নিয়াজ রহমান, অধ্যাপক আসিরুল হক, হরিপুর গ্যাস ফিল্ডের জেনারেল ম্যানেজার ফারুক হোসেন, জালালাবাদ ফার্টিলাইজার ফ্যাক্টরীর’র জেনারেল ম্যানেজার এটিএম বাকী, হরিপুর গ্যাস ফিল্ডের ডিজিএম নিপুন চন্দ্র সমাদ্দার, সংগঠনের উপদেষ্ঠামন্ডলীর সদস্য মো. মনসুর আলী মিয়া, উত্তম কুমার সরকার, মো. ফজলুল হক, রহমত আলী, সংগঠনের আইন বিষয়ক সম্পাদক মাবুবুর রহমান সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



