বাহরাইনে বাংলাদেশ ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামি সংগীত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আল আমিন মোহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান।
সাধারণ সম্পাদক মুস্তাফিজ মাসুম ও সাংগঠনিক সম্পাদক রহমতউল্লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন এর সাধারন সম্পাদক আইনুল হক, বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমেদ, আওয়ামীলীগ বাহরাইন শাখার সভাপতি শাহ জালাল, বিজনেস কমিউনিটির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, ডাক্তার রাশেদ সহ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্টানে তিনটি বিভাগে ৯জন বিজয়ীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। এটি ছিলো বিওয়াইসি (????????????) প্রতিভা অন্বেষণ প্রোগ্রামের ২য় কার্যক্রম।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি আল আমিন মোহাম্মদ বলেন, প্রবাসীদের মাঝে বিভিন্ন ধরনের প্রতিভা অন্বেষনের অংশ হিসেবে বাংলাদেশ ইয়ুথ ক্লাব এই কার্যক্রম শুরু করে। ভবিষ্যতে এই প্রোগ্রামের অধিনে বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসীদের মাঝে এই ধরনের অনুষ্ঠান পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



