করোনার ভয় নেই। বিধিনিষেধ অমান্য করায় শাস্তির ভয় যেনো কেটে গেছে মানুষের। ফলে কঠোর লকডাউনের ৫ম দিনে সিলেট অনেকটা ঢিলেঢালা কাটছে।
সোমবার (০৫ জুন) আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর থাকলেও অন্যান্য দিনের তুলনায় মানুষের আনাগুনা বেড়েছে। হাট-বাজার থেকে রাস্তাঘাটে ছিল মানুষের জটলা। এমনটি আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়েও মানুষ নানা ছুতায় দিব্যি ঘুরে বেড়িয়েছেন।
তবে মানুষের বাইরে বেরিয়ে আনার নির্দিষ্ট কিছু কারণ ছিল এদিন। সোমবার সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল। অন্যদিকে টিসিবির পণ্য কিনতেও মানুষের দীর্ঘ সারি দেখা গেছে ট্রাকের পেছনে। এছাড়া হাটবাজাররেও ছিল মানুষের জটলা। বিশেষ করে নগরের কাজির মাছের আড়ৎ বাজারে চরমভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত ছিল। এ কয়দিন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা নিয়ে মানুষের মধ্যে ভয় কাজ করলেও এদিন তা দেখা যায়।
এ অবস্থায় লকডাউনে আরো এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সরেজমিন দেখা গেছে, এদিন সিলেটের ব্যাংক পাড়ায় ভীড় করছেন লোকজন। স্বল্প সময়ের জন্য ব্যাংক খোলা থাকায় গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। আর্থিক লেনদেন করতে সকাল থেকে লোকজনকে দীর্ঘ সারিতে অপেক্ষমান থাকতে দেখা গেছে। তবে লাইনে থেকেও বেলা দেড়টার পর অনেকে ব্যাংকে প্রবেশ করতে পারেননি।
এদিকে, সোমবার থেকে খোলা বাজারে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। নগরের ৬টি স্থানে ট্রাকে টিসিবির পণ্য নিয়ে আসলে ক্রেতারা ভীড় করতে দেখা গেছে।
এছা্ড়াও নগরের বিভিন্ন পয়েন্টে এবং রাস্তাঘাটে মানুষের আনাগুনা আগের চেয়ে বেড়েছে। ফলে লকডাউনের কঠোরতা নিয়ে প্রশ্ন তোলেছেন অনেকে।
এদিন সকাল থেকে অন্যান্য দিনের ন্যায় নগরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। সেইসঙ্গে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নগর চষে বেড়াতে দেখা গেছে।
প্রসঙ্গত, গত ২৪ জুন কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ হয়েছে। এ অবস্থায় সারাদেশে কমপক্ষে ১৪ দিনের ‘শাটডাউন’ জারির সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধ করার জন্য কমিটি সর্বসম্মতিক্রমে সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করছে। জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে আমাদের যত প্রস্তুতিই থাকুক না কেন, স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



