একদিনের ব্যবধানে সিলেটে এবার ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন নুরজাহান বেগম বেবী (৫৫) নামের এক নারী।
শুক্রবার (২৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরের আম্বরখানা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান বেগম বেবী সিলেট সদর উপজেলার গোয়াইপাড়া মল্লিকা-৪৯/৭ বাসার মৃত ফারুক মিয়ার স্ত্রী।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার সময় ওই নারী আম্বরখানা পয়েন্ট সংলগ্ন জামে মসজিদের সামনে দিয়ে হেটে যাচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির একটি ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৮-৫৬৮৭) পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটা দিকে তাঁর মৃত্যু হয়।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, ঘটনার পর ট্রাকসহ চালক সারজাহান মিয়াকে (২৮) আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে রোজিয়া আক্তার বাদি হয়ে থানায় মামলা (নং-২৩(০৪)’২২) দায়ের করেছেন। ওই মামলায় সারজাহান মিয়াকে গ্রেফতার দেখিয়ে শনিবার (২৩ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এরআগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সিলেটে পিওর ড্রিংকিং নামে পানি বিক্রয়কারী প্রতিষ্ঠানের বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় মুসলিম মিয়া (১০) নামে এক পথচারি শিশুর মৃত্যু হয়। নিহত শিশু মুসলিম সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার সানিগাঁওয়ের মৃত নুর মোহাম্মদের ছেলে। সে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন আলী শাহটিলা এলাকার কামাল মিয়ার কলোনীতে মা সুসলিমা বেগমের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



