সিলেটের জালালাবাদে পানি বিক্রয়কারী প্রতিষ্ঠানের পিকআপ ভ্যানের ধাক্কায় মুসলিম মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত শিশু মুসলিম সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার সানিগাঁওয়ের মৃত নুর মোহাম্মদের ছেলে। সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন আলী শাহটিলা এলাকার কামাল মিয়ার কলোনীতে মা সুসলিমা বেগমের সঙ্গে ভাড়া বাসায় থাকতো সে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে পথচারি শিশুটি মুসলিম মিয়াকে পিওর ড্রিংকিং নামক একটি পানি বিক্রয়কারী প্রতিষ্ঠানের পিকআপ ভ্যান পেছন থেকে স্বজোরে ধাক্কা দেয়।এতে শিশুটি গুরুতরেআহত হয়।তাৎক্ষনিক স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আজ শুক্রবার ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



