সিলেটের জৈন্তাপুরে ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) জৈন্তাপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও মেয়াদউত্তীর্ণ দই বিক্রির অপরাধে শাহাজালাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, পচাঁবাসী মিষ্টি বিক্রি ও ইফতার সামগ্রিতে ক্ষতিকর রং মিশানোর অপরাধে কৃষ্ণা মিষ্টিঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে মেয়াদউত্তীর্ণ কসমেটিকস সামগ্রি বিক্রির অপরাধে মাশাল্লা স্টোরকে ২ হাজার টাকা ও জৈন্তাপুর স্টোরকে আরো ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জৈন্তাপুর থানা পুলিশের একটি টিম।
মো: আমিরুল ইসলাম মাসুদ বলেন জনস্বার্থে এ ধরণের অভিযান পরিচালনা অব্যহত থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



