সিলেটে অস্ত্র মামলায় দন্ডিত হয়েছেন দুই ভারতীয় নাগরিক। আদালতের রায়ে তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দন্ডিতরা হলেন, ভারতের জয়াই ইথিয়াং থানার বটছড়া গ্রামের মৃত শ্রী রম’র ছেলে তাও (৬৫) ও একই গ্রামের আলবানের ছেলে ব্রাজিল (৪৯)।
সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমীন মঙ্গলবার এ রায় প্রদান করেন।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের এপ্রিল মাসে কানাইঘাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন এই দুই ভারতীয় নাগরিক তাও ও ব্রাজিল।
কানাইঘাটের লক্ষ্মী প্রসাদ পূর্ব ইউনিয়নের বড়গ্রামে অবস্থানকালীন সময়ে বিজিবি তাদের গ্রেফতার করে।তখন তাদের কাছ থেকে একনলা বন্দুক ও খাসিয়া দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবির নায়েক সুবেদার সাইফুল ইসলাম বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন।এই মামলার দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার আদালতে দুই আসামী ভারতীয় নাগরিক তাও ও ব্রাজিলকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও বিনা ইয়াসমীন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



