সিলেট রুটে তেলবাহি ট্রেন লাইনচ্যুতির সাড়ে তিন ঘন্টা পর আবারো চলাচল শুরু হলো। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুর্ঘটনা কবলিত তেলবাহি ট্রেনের ওয়াগন উদ্ধারের পর ৬ টা ১০ মিনিটে সিলেটে আটকে থাকা আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কুলাউড়া রেলওয়ে স্টেশনের সিনিয়র সাব এসিস্টেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাস বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর পাশ্ববর্তী বরমচাল স্টেশনে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে মৌলভীবাজারের কুলাউড়া ও ভাটেরা রেল স্টেশনের মধ্যখানে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা তেল বাহি ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক খলিলুর রহমান আরো বলেন, চট্রগ্রাম থেকে আসা তেলবাহি ট্রেনের একটি ওয়াগনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে সিলেট থেকে পৌনে ৪টায় ঢাকার উদ্দেশ্যে আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনো সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। অবশেষে প্রায় সাড়ে ৩ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



