সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। প্রতিষ্ঠানটিতে ‘দেশি ও বিদেশি উৎস হতে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ/মেইনটেন্যান্স)।
পদসংখ্যা: ১।
আবেদন যোগ্যতা: সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পাস হতে হবে। বেতন: ২৭,১০০ টাকা (গ্রেড-১০)
পদের নাম: সহকারী ক্যামেরাম্যান।
পদসংখ্যা: ২।
যোগ্যতা: অভিজ্ঞতাসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন: ২৭,১০০ টাকা (গ্রেড-১০)
পদের নাম: ভিডিও এডিটর।
পদসংখ্যা: ২।
যোগ্যতা: অভিজ্ঞতাসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন: ২৭,১০০ টাকা (গ্রেড-১০)
পদের নাম: টেকনিশিয়ান।
পদসংখ্যা: ১।
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস।
বেতন: ১৯,৩০০ টাকা (গ্রেড-১৩)
পদের নাম: সহকারী হিসাব রক্ষক।
পদসংখ্যা: ১।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন: ১৭,৭০৫ টাকা (গ্রেড-১৫)
পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর।
পদসংখ্যা: ১।
যোগ্যতা: এইচএসসি পাস।
বেতন: ১৭,০৪৫ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা : প্রার্থীর বয়স ২০২২ সালের ১৯ মে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে : বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোডের পর পূরণ করে ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ও ঠিকানাসংবলিত ১০ টাকা মূল্যের অব্যহৃত ডাকটিকিট যুক্ত করে ৪.৫ ইঞ্চি বাই ৯.৫ ইঞ্চি সাইজের একটি ফেরত খামসহ পাঠাতে হবে প্রকল্প পরিচালক, ‘দেশি ও বিদেশি উৎস হতে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্প, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, এফ-৫, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭- এই ঠিকানায়।
আবেদন ফি : ১০০ টাকা
আবেদনের শেষ তারিখ : ১৯ মে ২০২২
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



