পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান সম্প্রতি সুনামগঞ্জের বাঁধকান্ড নিয়ে বলেছেন, হাওরে বাধ কিংবা সড়ক নির্মাণ করবো না, উড়াল সড়ক নির্মাণ করা হবে।বার বার বাঁধ নির্মাণের চেয়ে ফ্লাইওভার নির্মাণ সহজ এবং সাশ্রয়ী হবে।
বুধবার (২০ এপ্রিল) সিলেটের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, সুনামগঞ্জ দেশের অন্যতম উর্বর ভূমি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের প্রতি সদয় দৃষ্টি রাখেন। এই জেলার যে কোনো উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অ্যাপ্রোচ করা যায়। তিনি এ ব্যাপারে আমাকে কখনো ফিরিয়ে দেননি। এ জন্য সুনামগঞ্জের সন্তান হিসেবে আমি গর্বিত।
সমিতির সভাপতি নাসিম হোসেইনের সভাপতিত্বে এবং অধ্যাপক শাব্বির আহমদ ও কাসমির রেজার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রমা বিজয় সরকার, এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ, আ.ন.ম ওহিদ কনা মিয়া ও ব্যারিস্টার আরশ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তাজউদ্দিন আহমদ, অধ্যাপক কবির আহমদ, ড. তোফায়েল আহমদ, মো. আবুল বশর, আরিফ মিয়া, অধ্যাপক আমিনুল ইসলাম চুন্নু, অ্যাড. হোসেন আহমদ, অধ্যাপক খসরুজ্জামান, আব্দুল হান্নান, অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর, সৈয়দ বদরুল আলম, আফজল হোসেন, মুক্তাদির আহমদ মুক্তা, আব্দুল মুকিত, মিজানুর রহমান, নুরুল আলম, পিযুষ পুরকায়স্ত টিটু, অ্যাড. আলাউদ্দিন, সুবেদুর রহমান মুন্না, দেবাংসু দাস মিটু, রশিদ আহমদ, মোজাক্কির হোসেন কামালী, মিজানুর রহমান মিজান, নিজাম উদ্দিন ও অ্যাডভোকেট আবুল কাশেম প্রমূখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সৈয়দুর রহমান এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা আকমল হোসেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



