অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে গেছেন ভারতের পাঁচ নাগরিক। দিনাজপুর ও নওগাঁ কারাগারে কারাভোগ শেষে তাদের ফেরত পাঠানো হয়।
বুধবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১১টায় হিলি ইমিগ্রেশন কর্মকর্তা বদিউজ্জামান ভারতের হিলি ইমিগ্রেশন কর্মকর্তা শিপ্রা রায়ের কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত পাঠানো ভারতীয়রা হলেন: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের নরেন হাসদার ছেলে ছামিউল হাসদা, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার চোরদিঘি গ্রামের একরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি, বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের মন্টু মুর্মুর স্ত্রী শান্তনা মুর্মু, দক্ষিণ দিনাজপুর জেলার পশ্চিম আপতুর গ্রামের হোপনার ছেলে লিপলাল হেমবোম ও আসামের কালাইর আলগা এলাকার শহিদুর রহমানের ছেলে নুর আমিন শেখ।
হিলি ইমিগ্রেশন কর্মকর্তা বদিউজ্জামান জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটকের পর তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। দিনাজপুর জেলা কারাগার ও নওগাঁ কারাগারে সাজাভোগ শেষ হলে দুই দেশের আইনি প্রক্রিয়ায় আজ তাদের ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



