সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ চলাকালে স্বাস্থ্যবিধি না মেনে রাস্তায় বেরোনোয় ১৩৫ মামলার বিপরীতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং যানবাহনে ১ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (০৪ জুলাই) দিনভর নগর ও বিভিন্ন উপজেলায় ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে মামলা দায়েরক্রমে এই জরিমানা আদায় করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার শাম্মা লাবিবা অর্ণব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযা পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির সদস্যরা সার্বিক সহায়তায় করেন।
একই দিনে ১২৬টি যানবাহনের ওপর মামলা দিয়েছে পুলিশ। জব্দ করেছে ২২৩টি যানবাহন। অভিযানে ৮৬ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (০৪ জুলাই) রাতে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা হয়, লকডাউনের ৪র্থ দিনে এসএমপির ক্রাইম, ট্রাফিক, ডিবি ও রিজার্ভ ফোর্স, থানা এবং ফাঁড়ি পুলিশ যৌথভাবে নগরের বিভিন্ন স্থানে ১৬টি চেকপোস্ট বসিয়ে তল্লাসী করে। বিধি নিষেধ অমান্য করে রাস্তায় বের হওয়ায় ১২৬টি যানবাহনে মামলা দেওয়া হয়। এরমধ্যে ৩৭ টিসিএনজি অটোরিকশা, ৭৫টি মোটরসাইকেল, ৮টি প্রাইভেট কার ও অন্যান্য ৬টি যানবাহন রয়েছে। এছাড়া ২২৩টি যানবাহন জব্দ করা হয়। তন্মধ্যে ৪৬টি সিএনজি অটোরিকশা, ১২৭টি মোটরসাইকেল, ১৩টি প্রাইভেট কার এবং অন্যান্য আরো ৩৭টি।
এছাড়াও যৌথ অভিযানে বিধিনিষেধ ভঙ্গ করায় ৮৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে, সিলেট সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ টি মামলায় অভিযুক্তদের ৫ হাজার ৩ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় অভিযানে নেতৃত্ব দেন এবং জরিমানা করেন।
এরআগে কঠোর লকডাউনের ৩য় দিনে ১১৯টি যানবাহনে মামলা ও ২১৮টি আটক এবং ভ্রাম্যমান আদালত কর্তৃক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মালিককে ৭৬ হাজার ৩০০ টাকা জরিমানা এবং একজনকে আটক করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



