পবিত্র মাহে রমজানেও ক্রেতা ঠকাচ্ছিলেন এক মিষ্টি দোকানী। ৫ কেজি মিষ্টিতে ওজনে ৫০০ গ্রাম কম দেওয়া্ হয়েছে। এ অপরাধে মাধবী মিষ্টিঘর কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একইভাবে ১ হাজার টাকায় কেনা ড্রেস কোড লিখে রাখা হয়েছে ২ হাজার ৯০০ টাকা। আর নিমকি ১২০ টাকা কেজি হলেও লিখে রাখা হয়েছে দেড়শ’ টাকা। এসব অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোক্তা অধিকার সংরিক্ষণ অধিদপ্তরের অভিযানিক দল সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে অভিযান চালায়। এসময় ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের শুরুতেই খাবারে নিষিদ্ধ রং ও রাসায়নিক মিশ্রণের অপরাধে মা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, মাধবী মিষ্টি ঘর ৫ কেজি মিষ্টান্ন একজন ভোক্তাকে মেপে দেন। এসময় অভিযানিক দল পূণরায় মিশ্টি মাপালে ৫০০গ্রাম ওজনে কম দেওয়ার বিষয়টি দেখতে পান। ধরা খাওয়ার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন করবেন না বলে ক্ষমা চাওয়া হয়। তবে ওজনে কারচুপির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
একই দিনে গোয়ালাবাজারের বিভিন্ন শাড়ি-কাপড়-জুতা এবং কসমেটিকসের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। কাপড়ের গায়ে মূল্য না লিখে গোপন কোড লেখার অপরাধে রহমানীয়া শাড়িঘরকে ১ হাজার টাকা এবং ১ হাজার টাকায় কেনা শাড়িতে ২ হাজার ৯শ’ টাকা লিখে অতিরিক্ত মূল্য ১ হাজার ৯ শত টাকা দাবি করার অপরাধে সিটি ফ্যাশন এন্ড ফেব্রিক্সকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত সহযোগীতায় ছিলেন র্যাব – ৯ সদস্যরা।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



