সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীতে পাথরবোঝাই ট্রলার ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে তাদের লাশ উদ্ধার হয়।
মৃতরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মনিপুর গ্রামের আনোয়ার হোসেন ও একই গ্রামের অনিক হাসান জনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীর মনিপুর ঘাটে পাথরবোঝাই ট্রলারে শুয়েছিলেন শ্রমিক আনোয়ার ও অনিক। গভীর রাতে বৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়। ভোরে স্বজনরা এসে অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাননি। দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলের পাশেই তাদের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পাথরবোঝাই ট্রলার ডুবির ঘটনায় দুই শ্রমিকের লাশ করা হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



