সিলেটে বিশ্বনাথে সুরমা নদী থেকে আব্দুল মালেক (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ জুলাই) দুপুরে উপজেলার লামাকাজী এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।বৃদ্ধ আব্দুল মালেক বিশ্বনাথ থানাধীন লামাকাজী রাজপুর গ্রামের মৃত জয়দুল্লার ছেলে।
স্থানীয়রা জানান, এদিন সকালে লামাকাজি এলাকায় সুরমা নদীতে মরদেহ ভাসতে দেখে লোকজন বিশ্বানাথ থানায় খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে লামাকাজী এলাকায় সুরমা নদীতে আব্দুল মালেকসহ কয়েকজন নৌকায় বসে জুয়া খেলছিলেন।গ্রামের লোকজন গরু চোর সন্দেহে হাকডাক, চিৎকার করলে গ্রামবাসী এগিয়ে যান। এসময় অন্যরা নদীতে সাঁতার কেটে পালিয়ে গেলেও আব্দুল মালেক নদীতে নিখোঁজ ছিলেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তাছাড়া সুরতহালে তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



