খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলার ১০নং কামালবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) কামালবাজারের হাসিমী সেন্টারে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের মাটি ও মানুষের আপনজন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং কামালবাজার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান একরামুল হক, উপজেলা সভাপতি মতিউল ইসলাম মতিন, সহ-সভাপতি হাজী হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আবদাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী হারুনুর রশীদ, অর্থ সম্পাদক মাওলানা জাহিদ আহমদ, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখার সাবেক সভাপতি মোঃ এনামুল ইসলাম, মাওলানা রজব আলী প্রমুখ।
সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি জনাব মখন মিয়া ও উপস্থাপনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি রাজু আহমদ ও জয়েন্ট সেক্রেটারি সুহেল আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১০নং কামালবাজার ইউনিয়ন পরিষদ এর নব নির্বাচিত সদস্যগন, ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



