সিলেটে কর আইনজীবী সমিতির ইফতার মাহফিল-
কর অঞ্চল সিলেট এর কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেছেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মসুদ্ধির মাস। রমজান আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। পবিত্র কোরআন নাজিলের এই মাসে আমাদেরকে আত্মসংযমী হয়ে চলতে হবে। বেশি বেশি ইবাদত করতে হবে।
সোমবার (১৮ এপ্রিল) বিকেলে নগরের মেন্দিবাগ একটি অভিজাত হোটেলে সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল সিলেট এর অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম, সিলেট এর সাবেক পিপি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, উপ কর কমিশনার আবু সাঈদ।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সজল কুমার রায় এর পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে সমিতিরসহ সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার রায়, কোষাধ্যক্ষ মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট জাকিয়া জালাল, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল ফজল, সিরাজুল হোসেন আহমদ, অ্যাডভোকট আলী আহমদ, অ্যাডভোকেট সুজিত কুমার বৈদ্যসহ কর অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সব শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মো. অলিউর রহমান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



