মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৮ এপ্রিল) সকালে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের খাঁন টাওয়ারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷অগ্নিকান্ডে পুড়ে গেছে ভবনের ভেতরের চারটি এসি, কম্পিউটার ও জরুরী কাগজপত্র।
টাওয়ারের তৃতীয় তলায় চা নিলাম কেন্দ্র বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার খবর পেয়ে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, এমনটি ধারণা করছেন দমকল বাহিনীর সদস্যরা।
ফায়ার সার্ভিস ও চা নিলাম কেন্দ্রের কর্মকর্তারা জানান, সোমবার সকাল সোয়া ১১টার দিকে মৌলভীবাজারর জেলার শ্রীমঙ্গলের অবস্থিত দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় জাতীয় চা নিলাম কেন্দ্র ও টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স কর্পোরেশন অব বাংলাদেশের অফিসে তাদের একটি সভা চলছিল। দমকল বাহিনী শ্রীমঙ্গলের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে, পেছনে যাওয়ার রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা আরেকটি টিন শেডের ঘরের উপর দিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়।
টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর তরপদার বলেন, এদিন আগামি ২৭ এপ্রিল এ বছরের প্রথম চা নিলামের জন্য কর্মপরিকল্পনা করতে সভায় বসেছিলেন তারা। এসময় হঠাৎ করে এসিতে আগুন ধরে যায়।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে। চারটি এসি ও কম্পিউটার পুড়ে গেছে। এছাড়াও আসবাবপত্রসহ সারা ঘর ধোয়ায় কালো হয়ে গেছে।
শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার আব্দুল কাদির বলেন, দঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমনটি ধারণা করছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



