সম্পত্তির বন্টনের জেরে সিলেটের গোলাপগঞ্জে পিতাকে হত্যা করলেন তিন ছেলে। শুক্রবার (০২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের ১নং পরগনা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত তোতা মিয়া (৫৫) পরগনা গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় পরগনা এলাকায় অবস্থান করছিলেন তোতা মিয়া। সেখান থেকে ফেরার পথে তিন ছেলে মাসুম আহমদ, রাকিব আহমদ ও তানিম আহমদ মিলে দেশিয় অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, সম্পত্তির লোভে তিন ছেলে মাসুম আহমদ, রাকিব আহমদ ও তানিম আহমদ মিলে তাদের বাবাকে হত্যা করেছেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী সম্পত্তির লোভে তিন ছেলে মিলে তাদের বাবাকে হত্যা করেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



