রাজধানীর হাতিরঝিল লেক থেকে রাজ (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, শুক্রবার দিবাগত রাতে মহানগর প্রজেক্ট সংলগ্ন ব্রিজ থেকে হাতিরঝিল লেকে ঝাঁপিয়ে পড়ে ওই যুবক। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রাজের বাসা মিরপুর। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল তার। প্রেমিকার সাথে মনোমালিন্য হওয়ায় রাতে হাতিরঝিল ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে সে।
বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান আব্দুর রশিদ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



