ক্রেতাদের সেরা কালেকশন উপহার ও দেশীবিদেশী পোষাকের বিপুল সমাহার নিয়ে সিলেট নগরীর জেলরোড পয়েন্টে যাত্রা শুরু করেছে জারা মেগামল। আধুনিকতা ও নতুনত্বের ছোঁয়া নিয়ে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ‘জারা মেগামল’ নজর কাড়া পোষাক নিয়ে বর্ণিল সাজে সেজেছে।
ন্যায্য মূল্য উন্নত পোষাক আর আন্তরিক গ্রাহক সেবা প্রদানই ‘জারা মেগামল’র মূল লক্ষ। জারা মেগামলের কর্ণধার সাব্বির আহমদ প্রতিষ্ঠানের যাত্রা শুরুর লগ্নে সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, সেরা কালেকশন ও উন্নত গ্রাহক সেবাই তাঁর প্রতিষ্ঠানের স্বপ্ন।
তিনি জারা মেগামলে সবাইকে স্বাগত জানান ও বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই প্রতিষ্ঠানে বিশেষ করে পাওয়া যাবে দেশী-বিদেশী উন্নতমানের পাঞ্জাবি, নিত্যনতুন ডিজাইনের ছেলে মেয়েদের তৈরী পোষাক। সৌন্দর্য্য পিপাসুদের জন্য রেডি আনরেডি থ্রি-পিস, বিয়ের শেরওয়ানি, লুঙ্গি, লেহেঙ্গাসহ রকমারি ডিজাইনের পোষাক। শুক্রবার আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, রাজনীতিবিদ ও রোটারিয়ান এমএ মালেক খান, জারা’র স্বত্ত্বাধিকারী তরুণ ব্যবসায়ী শাব্বির আহমদসহ অতিথিবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



