ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুবাদে অজি ব্যাটার ডেভিড ওয়ার্নারের সঙ্গে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের বন্ধুত্বটা জমেছে দারুণ। এর আগে দ্য ফিজের জন্যই বাংলা শিখেছিলেন ওয়ার্নার। এবার দুজনে করলেন ভালোবাসা বিনিময়।
শুক্রবার নিজের ফেসবুক পেইজে ওয়ার্নারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মুস্তাফিজ। ক্যাপশনে লেখেন, আমিও তোমাকে ভালোবাসি। সঙ্গে ট্যাগ করে দেন ওয়ার্নারের নাম।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও পোস্ট করেছিল দিল্লি ক্যাপিটালস। সেখানে দেখা যাচ্ছিল, বাংলা ভাষায় মুস্তাফিজের সঙ্গে দলীয় বাসে হাসি-মশকরা করছেন ওয়ার্নার।
সেই ভিডিওতে দেখা যায়, ওয়ার্নার বলছেন, ‘হেই বাডি (বন্ধু)! হাউ আর ইউ? কেমন আছ? আমি তোমাকে ভালোবাসি! গুড টু সি ইউ (তোমাকে দেখে খুশি হলাম)’। মুস্তাফিজ যেন এবার তারই প্রত্যুত্তর দিলেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



