আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি আট দিনের সফরে সিলেট এসে পৌঁছেছেন। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি সিলেট এসে পৌছান।
এসময় সিলেট বিমানবন্দরে থাকে স্বাগত জানান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাস উদ্দিন, কোষাধ্যক্ষ শমসের জামাল, কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য রুমেল সিরাজসহ নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর সভার মেয়র আব্দুস শুকুর, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা আক্তার শিলা।
আট দিনের সফরকালে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর ছাড়াও রাজনৈতিক ও সামাজিক অনুষ্টানে যোগদান করবেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



