ক্রনিক কিডনী ডিসিস রোগে আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী মুজিবুর রহমান রুপকের চিকিৎসা জন্য ২য় ধাপে ৪০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালন। এর আগে ১ম ধাপে ৫২,৪৩৪ টাকা হস্তান্তর করেছিল সংগঠনটির নেতৃবৃন্দ। ২য় ধাপে হস্তান্তর করা এই অর্থ গ্রহন করেন লোক প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, সঞ্চালনের উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক জোবায়দা গুলশান আরা।
সঞ্চালনের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সরদার ইমন, সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি দিপ্ত রয়, বর্তমান কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম আকাশ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনটির সভাপতি সভাপতি মো. আশরাফুল আলম আকাশ বলেন, এখন পর্যন্ত সঞ্চালন থেকে সর্বমোট ৯২,৪৩৪ টাকা হস্তান্তর করা হয়েছে এবং এই ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। সহযোগিতা করার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



