এবার সিলেটে করোনায় সংক্রমনের সংখ্যা ৩০২ জন। মহামারি করোনা ভয়ঙ্কর হয়ে মানুষের মনে ভয় ধরিয়েছে।গত দুই মাসের মধ্যে গত ২৪ ঘন্টায় বিভাগে রেকর্ড সংখ্যক আক্রান্তের সংখ্যা এটি। লোকমুখে বলাবলি হচ্ছে, আক্রান্তের দিক থেকে করোনা এবার মৃত্যুর ধারা দেখাচ্ছে। ফলে স্বাস্থ্যবিধি মেনে সকলকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদেও।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩ জন। মারা যাওয়া ৩ জন এবং আক্রান্তদের মধ্যে ১৭৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে গত এক বছরে সিলেট বিভাগে ২৬ হাজার ২৮৩ জন করোনা আক্রান্ত হন এবং মারা গেছেন ৪৮১ জন।
শুক্রবার (০২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩০২ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ১৭৭ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ২৫ জন, মৌলভীবাজারে ৫২ জন এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৮ জনের করোনা সনাক্ত হয়।
এ নিয়ে গত বছরের মার্চ মাস থেকে চলতি ২ জুলাই পর্যন্ত বিভাগে মোট ২৬ হাজার ২৮৩ জনের করোনা সনাক্ত হয়। আক্রান্ত মধ্যে সর্বাধিক সিলেট জেলায় ১৭ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৮১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৭৭ জন।
পক্ষান্তরে এক বছরে সুস্থ হয়েছে ২৩ হাজার ৩৭৭ জন। তাদের মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ১৫২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৩০ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৮৫ জন।
এছাড়া গত বছরের এপ্রিল থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৮১ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলায়েই ৩৯৪ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৫ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে এখনো ৩৭১ জন চিকিৎসাধীন রয়েছেন। তন্মধ্যে সিলেট জেলায় ৩৪৫ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজারে ১৮ জন।
সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, করোনায় হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালে ভর্তি আছেন ৮৮ জন। এরমধ্যে ৪৮ জনের করোনা পজিটিভ, উপস্বর্গ নিয়ে ৪০ জন এবং আইসিইউতে ১৫ জন চিকিৎসাধী রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



