শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সংগঠন ‘বাইনারি’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সেন্টারে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহা. রজন আলী ও সাধারণ সম্পাদক হিসেবে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. শাহাদাত হোসাইন মনোনীত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. আতিকুর রহমান, সহ-সভাপতি ইব্রাহীম প্রিন্স ও মাহবুবুর রহমান কামিল, যুগ্ম সম্পাদক মোসাদ্দেক হোসেন ও মো. কাওসার আলী, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি আনিকা নাওয়ার চৌধুরী, সহ-ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি গোবিন্দ দাস, আল হাসান, তোহিদুল ইসলাম ও পলাশ দেবনাথ প্রান্ত, ফাইনান্স সেক্রেটারি মোঃ মাজহারুল ইসলাম ফরহাদ, প্রমোশনাল সেক্রেটারি নাজমুস সাকিব এবং অফিস সেক্রেটারি মিলাদ হোসাইন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. তারেক রহমান, অর্ণব পাল, শান্ত বাবু দাস, মোহাম্মদ আসাদুজ্জামান, কামরুল হুদা হিলেম, মোঃ সহিদুল ইসলাম, নাফিস আল ফাতেহ, জাহিদ হাসান, মো. আবু বক্কর সিদ্দিক, সাঈদ মুস্তাকিম শাকিব, মিনহাজুল ইসলাম, আশিক, মুশফিক আহমেদ জিদান মনোনীত হয়েছেন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান ও কমিটি ঘোষণাকালে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রিপন সরকার, সদ্য সাবেক সভাপতি ফরহাদুল ইসলাম সুমনসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালে ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কম্পিউটার বিষয়ে দক্ষ করে তুলতে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন প্রযুক্তিগত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে আসছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



