‘পানি নাই, পানি চাই’ এই দাবিতে রাস্তায় নেমে এলো সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের আবু সিনা ছাত্রাবাসের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে ইফতারের আগ মুহুর্তে তারা সিলেট নগরের চৌহাট্টা-রিকাবিবাজার সড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তায় সৃষ্ট যানজটে বিপাকে পড়েন বাসা-বাড়িতে ফেরা রোজাদারসহ নানা শ্রেনী পেশার লোকজন।

শিক্ষার্থীরা বলেন, অনেক ধরে হলগুলোতে সুপেয় পানির সমস্যা। আমরা পানি কিনে খেতে হয়। তাছাড়া লাইনের পানিও থাকে মাত্র ২/৩ ঘন্টা। যে কারণে আমরা যৌক্তিক আন্দোলনে নেমেছি। আমাদের দাবি একটাই পানি নাই, পানি চাই।
শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বলেন, একটি হলেই পানি সমস্যা নয়। সব ক’টি ছাত্র ও ছাত্রী হলে পানি সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। এখন দাবি একটাই, হলে কেনো পানি নাই, প্রশাসন জবাব চাই।’

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, রাষ্ট্রের মেধাবী মেডিক্যালে পড়ুয়া শিক্ষার্থীরা। এখানে ৮টি হলে থেকে ৩টি ব্যাচের শিক্ষার্থীরা পড়ালেখা করে। অথচ এখানে নিত্য ব্যবহারের পানিও ২/৩ ঘন্টা থাকছে না।যদিও আন্দোলনের পর সিসিক কর্তৃপক্ষ সুপেয় পানির সাময়িক ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা এর স্থায়ী সমাধান চাই। নয়তো সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সকল শিক্ষার্থীরা আন্দোলনে নামবে।
এদিকে, ইফতারের আগে শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক অবরোধে জনভোগান্তির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝেয়ে অবরোধ তোলার চেষ্টা করে। অবশেষে সিসিক থেকে সুপেয় পানির গাড়ি পাঠানো পর অবরোধ তুলে নেওয়া হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



