সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে খাল থেকে মোক্তার হোসেন (২১) নামে এক যুবকের ক্ষতবিক্ষেত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সাকের পেকের খাল গ্রামের হাওরের খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোক্তার হোসেন গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের কুটু মিয়ার ছেলে। ঘটনাস্থলের পাশ থেকে নিহতের মোটরসাইকেল ও হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি ছোরা উদ্ধার করেছে পুলিশ।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেখানোমতে মরদেহ হাওরের একটি খাল থেকে উদ্ধার করা হয়। অজ্ঞাত দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করেছে। তার গলায় ছোরা দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়া দেহের অন্যান্য স্থানেও চাকুর আঘাত রয়েছে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



