জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে (জেসিপিএসসি) বাংলা নববর্ষ- ১৪২৯ উদ্যাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি, উপাধ্যক্ষ মো. আবদুল হান্নান, শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ।
আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ-১৪২৯, বৃহস্পতিবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের প্রধান ফটক থেকে মঙ্গল শোভাযাত্রা প্রতিষ্ঠানে প্রদক্ষিণ করে।
মহামারির গ্লানি ভুলে নতুন বার্তা নিয়ে এসেছে এবারের মঙ্গল শোভাযাত্রা। ইউনেস্কো বাংলা নববর্ষের ‘‘মঙ্গল শোভাযাত্রা’’কে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় বাঙালির প্রাণে উচ্ছ্বাস জাগে। বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভার নির্দেশনা অনুসরণ করে নবীন প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে মঙ্গল শোভাযাত্রা উদ্যাপন করা হয়।
এদিকে দিনের শুরুতেই বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীরা রংবেরঙের পোশাকে ভিড় করতে থাকে প্রতিষ্ঠানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবার মাঝে উচ্ছ্বাসও বাড়তে থাকে। বৃষ্টিকে উপেক্ষা করে নববর্ষের আনন্দে উদ্বেলিত হয় সবাই। মঙ্গল শোভাযাত্রা শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন,” বাংলা নববর্ষ তথা বাঙালির বছরের প্রথম দিনের আনন্দ চিরস্থায়ী হোক। আমাদের এই শান্তির বার্তা বিশ্বে ছড়িয়ে পড়ুক।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন,”বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা বিশ্ব ঐতিহ্যের অন্যতম স্মারক। তোমাদেরকে বাংলার ইতিহাস ও ঐতিহ্যেগুলো জানতে হবে। পাশাপাশি আমাদের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এগিয়েও আসতে হবে।”
‘সবার জীবন নির্মল আনন্দময় হোক’ এই কামনায় নতুন বছরের মঙ্গল শোভাযাত্রা শেষ হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



