সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গুরমার হাওরের বর্ধিতাংশ উপ প্রকল্পের ২৩ নম্বর বাঁধটির কিছু অংশ ধসে গেছে। এতে তাহিরপুর ও মধ্যনগর উপজেলার গুরমা,মহালিয়া ও পাঁচনালিয়া হাওর সহ ছোটবড় ৫ টি হাওরের ফসল হুমকির মুখে পড়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সকালে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন নদীর পাড়ে বাঁধ ধসের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির বাঁধটি রক্ষায় স্থানীয় কৃষকদের নিয়ে বাঁশ, বস্তা ও বাশের ছাঁটাই দিয়ে বাধঁটি মেরামত করেন।
পানি উন্নয়ন বোর্ডের অধীনে গুরমার হাওরের বর্ধিতাংশ উপ প্রকল্পের ২৩ নং বাঁধটিতে ২২ লক্ষ ৫৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্পের সভাপতি মো: আনারুল ইসলাম ও সদস্য সচিব হিসেবে মো: আব্দুল ওয়াহাব দায়িত্ব পালন করছেন।
স্থানীয় কৃষক মোহাম্মদ ময়না মিয়া বলেন, বাঁধ নির্মাণ কাজে অনিয়ম হয়েছে। বাঁধ নির্মাণের পর দুরমুজ ও বাঁশের বস্তা দেয়া হয় নি। বাঁধের কাজে গাফিলতির কারণেই বাঁধটি ধসে গিয়ে বর্তমানে ঝুঁকিপুর্ন অবস্থায় রয়েছে।
স্থানীয় কৃষক আহমেদ কবির বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধীনে ২৩ নং প্রকল্পের বাঁধটি সকালে ধসে যায়। পরে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের তত্বাবধানে কৃষকদের নিয়ে সবার সহযোগিতায় বাঁধটি রক্ষা করা হয়।
প্রকল্পের সভাপতি আনারুল ইসলাম বলেন, বাঁধের কাজে গাফেলতি করা হয়নি। অতিরিক্ত পানি বৃদ্ধির কারনে বাঁধের কিছু অংশ ধসে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো: আসাদুজ্জামান সেলিম বলেন, সকালে বাঁধ ধসে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক বাঁধটি মেরামত করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির বলেন, বাঁধটি ধসে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক বাশঁ বস্তা নিয়ে বাঁধটি রক্ষা করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



