মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সিলেট ইয়াং ষ্টার কেন্দ্রীয় কমিটি উদ্যোগে ও যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র,ইতালি,স্পেন ইয়াং ষ্টার শাখার অর্থায়নে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।বুধবার (১৩ এপ্রিল) দুপুরে সুবিদবাজারস্থ তারা ম্যানশনে সিলেট ইয়াং ষ্টারের কার্যালয় থেকে খাদ্য সামগ্রী বিতরনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ইয়াং ষ্টারের সভাপতি সৌরভ সোহেল,সাধারন সম্পাদক মোঃরাসেল আহমদ,যুগ্ম সাধারন সম্পাদক ছদরুল ইসলাম লোকমান,রোটারিয়ান ইমাম হাসান,ত্রান ও দুর্যোগ সম্পাদক লায়েক আহমদ,সদস্য নজরুল ইসলাম,বাবুল আহমদ,নাজমুল ইসলাম আখল,মনির মিয়া,মনির আহমদ প্রমুখ।
সিলেট ইয়াং ষ্টারের সদস্যদের সহযোগিতায় এই খাদ্য সামগ্রী গুলো অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়া হবে।খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল,ডাল,তৈল,লবন,দুধ,চিনি,পেয়াজ,আলু,ছোলা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



