সিলেটের কোম্পানীগঞ্জে মাছ বহনকারী পিকআপ চাপায় সোহেল আহমদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেণ। তিনি পেশায় মোটর মেকানিক।
বুধবার (৩০ জুলাই) রাতে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের ইসলামপুর লাল মঞ্জিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন পিকআপটি আটক করতে সক্ষম হলেও চালক গাড়ি রেখে দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে নিহত সোহেল আহমদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সোহেল কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড় গ্রামের হেলাল আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টুকেরবাজারে একটি টিভিএস শো-রুমে মোটর মেকানিকের কাজ করছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, পিকআপ চাপায় সোহেল অঅহমদ নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় স্থানীয়রা পিকআপটি আটক করেন। পরে পুলিশ পিকআইটি থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



