সিলেট নগরের একটি আবাসিক হোটেল থেকে খালেদ আহমদ (৩৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে নগরের বন্দরবাজার লালবাজারের হোটেল আল মিনারের ৪র্থ তলার ৪১৪ নং কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত খালেদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার খাটখাই গ্রামের উনু মিয়ার ছেলে।
হোটেল কতৃপক্ষ জানান, খালেদ আহমদ ব্যবসার কাজে মঙ্গলবার বিকাল ৪টার দিকে হোটেলে অবস্থান করেন। বুধবার দুপুরে তাকে ডাকাডকি করা হলেও সাড়া শব্দ মিলেনি। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা খোলে মরদেহ উদ্ধার করে।এদিকে, খবর পেয়ে পিবিআই ঘটনাস্থল থেকে মরদেহের আলামত সংগ্রহ করেছে।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেছে। তবে ওই ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



