রমজান উপলক্ষে শিশুদের সাথে নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন- ডি এর ৪০০৬ নং কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শাবিপ্রবি বন্ধুসভার সভাপতি সাকিব শাহরিয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাফায়াত আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা আইপিই বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিস কুমার বণিক, জিইই বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলাম খান, সাবেক সভাপতি জনিক তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক তানিম খন্দকার, সাবেক সভাপতি মাইদুল ইসলাম মুরাদসহ বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক, বর্তমান এবং নবীন সদস্যবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



