সিলেটের জৈন্তাপুরে বাসের সঙ্গে টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত তারেক আহমদ রাজু নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।
এর আগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গত ৬ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় সিলেট তামাবিল মহাসড়কের সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের ৭নং কূপের সামনে বাসের সঙ্গে ব্যাটারিচালিত টমটম ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরো ২০ জন। আহতদের মধ্যে তারেক ও তার স্ত্রী ছিলেন।
নিহত তারেক আহমদ রাজু জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের মাস্টার আব্দুন নুরের ছেলে। তিনি পর্তুগাল প্রবাসী। সম্প্রতি তিনি দেশে ছুটিতে আসেন। ঘটনার দিন সিলেট শহর হতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন।
জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা তারেককে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন। গত পাঁচদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। সোমবার বিকেল ৪টায় সিলেট ইবনে সিনা হাসপাতাল হতে ঢাকায় নেয়ার পথে রাত ৭টা ৫০ মিনিটের সময় হবিগঞ্জে পৌঁছালে তিনি মারা যান।
এদিকে মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তার মুত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাচাতো ভাই মুমিন আহমদ। তিনি বলেন, নিহত তারেক রমজানের ৭দিন আগে পর্তুগাল থেকে ছুটিতে বাড়িতে আসেন। ঘটনার দিন সিলেট শহর হতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার স্বীকার হন।
জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আরো এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



