রাতের আধারে সিলেট সীমান্ত দিয়ে নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে।সোমবার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের তামাবিল স্থলবন্দর সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে তাকে আটক করে বর্ডার গা্র্ড (বিজিবি)।
আটককৃত নাইজেরিয়ান নাগরিক ওনিবুকুউউউ স্ট্যালি ইজিডাব্লু (ONYEBUCHUKWU STANLEY EGWU)। পাসপোর্ট অনুসারে তার বয়স ৩১ বছর। তার বাড়ি নাইজেরিয়ার আবুজা শহরে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল সীমান্ত ফাঁড়ি বিজিবি’র নায়েব সুবেদার মো. সুরুজ মিয়ার নেতৃত্বে বিজিবি জওয়ানরা ধাওয়া করে তাকে আটক করে।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, অভিযোগ প্রদানের মাধ্যমে বিজিবি তাকে থানায় হস্তান্তর করেছে। তার বিষয়ে উপর মহলে আলোচনা চলছে। সে একজন ফুটবল খেলোয়াড়। তবে বাংলাদেশে ব্লাকলিস্টড (কালো তালিকাভূক্ত) রয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রেহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



