হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন “নবীগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন সাস্ট”-এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে পরিসংখ্যান বিভাগের পান্না চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক হিসাবে নৃবিজ্ঞান বিভাগের সুমন চন্দ্র দাশ মনোনীত হয়েছেন।
কমিটির মনোনীত অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মারিয়া তাসনিম প্রিয়া, সহ-সভাপতি জয় পাল ও মোস্তাফিজুর রহমান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কামিল, জমির উদ্দিন, বিপ্লবী রায়, সাংগঠনিক সম্পাদক মাজহার আলী শাওন,
যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, কোষাধ্যক্ষ জুনায়েদ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার রিমি, আইন বিষয়ক সম্পাদক ফুলেন সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক নয়ন চন্দ্র দাশ।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসাবে রবিন ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, জীবন দেব, তিন্নি রাণী নাথ, শমী চৌধুরী, সাদিয়া ফারজানা জেসি মনোনীত হয়েছেন।
কমিটিতে সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসাবে আছেন দীপ্ত রায় ও রাজন আচার্য।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



