সিলেট-তামাবিল মহাসড়কের রাস্তার পাশে পড়েছিল অজ্ঞাত (৫০) বৃদ্ধের মরদেহ। মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১১টায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় পথচারিরা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু করিচর ব্রীজ সংলগ্ন হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কের পাশে পড়েছিল মরদেহটি। নিহতের পরনের পোষাক পরিচ্ছদ ছিড়ে গেছে।
নিহতের পরনে কালো পেন্ট, গায়ে নীল রঙের শার্ট ছিলো, নাক ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। দেহের বাম হাত ও বাম পা ভাঙা দেখতে পায় পুলিশ।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, সকালে ওই লোককে রাস্তার পাশ দিয়ে হাটতে দেখেছেন ওই এলাকার লোকজন। ধারণা করা হচ্ছে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। নিহতের গায়ে বামপাশে কেবল আঘাতে চিহ্ন, আর কোথাও আঘাতের চিহ্ন নেই, এ কারণে এটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া সিআইডি’র টিম ঘটনাস্থলের আলামত সংগ্রহ করার পর মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



