জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের মাষ্টার আব্দুন নুর এর পুত্র তারেক আহমদ এর পরিবার নিয়ে পর্তুগাল ফেরা হলো না ৷
একটি দূর্ঘটনা সব কিছু এলা মেলো করে দিলো।
সড়ক দূর্ঘটনায় টানা ৫দিন অচেতন থেকে চিকিৎসাধীন অবস্থায় পর্তুগাল প্রবাসী তারেক আহমদ রাজু (৩২) মৃত্যুবরণ করেন।
গত ৬ এপ্রিল বুধবার বিকাল সাড়ে ৫টায় সিলেট তামাবিল মহাসড়কের সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের ৭নং কুপের সম্মুখে বাসের সাথে ব্যাটারী চালিত টমটম ও মটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়৷ অপরদিকে বাসের যাত্রীসহ ২০জন আহত হন ৷ তাদের মধ্যে নব বিবাহিত স্ত্রী সহ পর্তুগাল প্রবাসী তারেক গুরুত্বর আহত হন ৷
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন ৷ তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন ৷
এদিকে ১১ এপ্রিল সোমবার বিকাল ৪টায় সিলেট ইবনে সিনা হাসপাতাল হতে ঢাকায় নেওয়ার পথে রাত ৭টা ৫০ মিনিটের সময় হবিগঞ্জ এলাকায় পৌছালে তিনি মৃত্যু বরণ করেন ৷
তারেক আহমদ রাজু গত ১১ মার্চ ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছুটিতে এসেছিলেন পরিবারের সদস্যদের পর্তুগাল নিয়ে যাওয়ার জন্য। সে যাওয়া আর হলো না।
এদিকে মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে ৷ তার মুত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাচাতো ভাই মুমিন আহমদ বলেন, রাজু রমজানের ৭দিন পূর্বে ছুটিতে বাড়ী এসেছিলো ৷ ঘটনার দিন সিলেট শহর হতে ডাক্তার দেখিয়ে বাড়ী ফিরছিলেন ৷
মঙ্গলবার বাদ জোহর দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি জামে মসজিদে পর্তুগাল প্রবাসী তারেক আহমদ রাজু জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



