সিলেট নগর পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে স্টুডেন্ট ইউনিটি(ডিজেস্টার ম্যানেজমেন্ট), সিলেট। মঙ্গলবার নগরের বন্দর বাজার, মহাজনপট্টি, রংমহল টাওয়ার, পেপার পয়েন্ট, পোস্ট অফিসের সামনে ও সিটি কর্পোরেশনের পয়েন্টসহ আশপাশের রাস্তাঘাট, দোকান ও মার্কেটের সামন পরিষ্কার পরিচ্ছন্ন ও স্যানিটেশন করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সংগঠনটির কার্যক্রম পরিদর্শনসহ নিজেই পরিচ্ছন্ন ও জীবাণুনাশক কাজে অংশ নিয়ে সংগঠনের কর্মীদের উৎসাহ প্রদান করেন। মহামারী করোনাকালীন সময়ে সিটি কর্পোরেশনের রাস্তাঘাট পরিচ্ছন্ন ও জীবাণুনাশক করার কাজে নিয়োজিত সংগঠনের আর্তমানবতার সেবার প্রশংসা করেন।
বন্দর বাজার শাখার একজন ব্যাংক কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের মানব সেবার এই উদ্যোগ জাতীয় দূর্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন সত্যিই প্রশংসনীয়।এই কাজ অব্যাহত থাকলে সারাদেশে সিলেটের এই সংগঠন রোল মডেল হিসেবে পরিচিত হবে।
এসময় আবহাওয়ার এই প্রতিকূল পরিবেশেও সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংগঠনের আহবায়ক বদরুল আজাদ রানা বলেন, চলমান মহামারিতে মানুষের সুরক্ষায় রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নকরণ ও স্যানিটাইজ করার লক্ষ্যে স্টুডেন্ট ইউনিটের শতাধিক কর্মী মাঠে কাজ করছে।
আর্তমানবতার সেবায় এ কাজে সিলেটের মেয়র মহোদয়ের মাধ্যমে সিটি করপোরেশনকে, পুলিশ কমিশনারের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা। পাশাপাশি সিলেটের জেলা প্রশাসক আমাদের কার্যক্রমগুলোর বিষয়ে অবগত করা হয়েছে। পরিচ্ছন্ন কাজে সংশ্লিষ্ট সকলের সম্মতি ও সার্বিক সহযোগিতা করার জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞ জ্ঞাপন করেন তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



