বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সভা সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্য্যালয়ে এসোসিয়েশনের সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, অর্থ সম্পাদক মাহমুদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, শেখ আশরাফুল আলম নাসির, আসকার আমিন রাব্বি, রফিকুল ইসলাম সুজন।
সভায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা অনুষ্টিত হয় এবং আগামী ৬ই ফেব্রুয়ারি ২০২১ইং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারন সভা করার সিন্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সভার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



