সিলেটের গোলাপগঞ্জের রাজুনা বেগম (২৩) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সকালে পৌর এলাকার স্বরসতী কামারগাঁও থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় গৃহবধুর লাশ উদ্ধার করে। নিহত গৃহবধুর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের ফুরকান আলীর মেয়ে।
এ ঘটনার পর রাতে নিহত গৃহবধুর পিতা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গোলাপগঞ্জ মডেল থানায় গৃহবধুর স্বামীসহ ৪ জনকে আসামী করে একটি মামলা (মামলা নং-১২ (৪)’২২) দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে নিহত গৃবধুর স্বামী আলাল আহমদকে (৩২) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আলাল আহমদ স্বরসতী কামারগাঁও এর আব্দুল শহিদের ছেলে।
পরিবারের সদস্যরা বলেন, জানা যায়, রোববার সকালে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় রাজনা বেগমের মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক তারা বিষয়টি থানা পুলিশকে জানান। পুলিশ সকালে এসে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে গৃহবধুর স্বামীকে গ্রেফতার করেছে। সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



