দুটি কিডনি অকেজো হয়ে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী মুজিবুর রহমান রুপকের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন।
সোমবার (১১এপ্রিল) সকালে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সামিউল ইসলাম ও একই বিভাগের সাবেক শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকতা শাহাদাত হোসেন চৌধুরী শিশিরের কাছে এ অর্থ হস্তান্তর করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শাবি অফিসার্স এসোসিয়েশনে সভাপতি মো. ইউনুস আলী, সাধারণ সম্পাদক মখলিছুর রহমান পারভেজ, সহভাপতি এমরান আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মুর্শেদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এএসএম সায়েম তালুকদার, এজিএস সাহেদ আহমেদ, কোষাধ্যক্ষ মো. মঈনুল ইসলাম, সদস্য আহমেদ মাহবুব ফেরদৌসী, মো.সিরাজুল ইসলাম,জনাব মাহফুজুর রহমান, আশরাফুল হক সহ বর্তমান ও বিগত কমিটির নেতৃবৃন্দ।
অর্থহস্তান্তরের বিষয়ে সভাপতি ইউনুস আলী বলেন, শাবি অফিসার্স এসোসিয়েশন সবসময় মানবিক প্রয়োজনে মানুষের পাশে থাকার চেষ্টা করবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



