হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃআবুল কালাম (৫৫)নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
নিহত মোঃআবুল কালাম মাধবপুর উপজেলার ২ নং চৌমুহনী ইউনিয়নের পূর্ব হরিনকলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ( ২৮ জুন) বিকালে মাধবপুরগামী একটি সিএনজি অটোরিকশা মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা প্রান আর এফ এল এর(ঢাকা মেট্রো-অ১১-৩৮০৭)একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটোরিকশা যাত্রী মো. আবুল কালাম গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।ঘাতক পিকআপ ভ্যানকে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে আটক করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



