সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন তাহিরপুর এসোসিয়েশনের ১৭ তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সৌরভ পাল ও সাধারণ সম্পাদক হিসাবে একই বিভাগ ও বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম রাহাত মনোনীত হয়েছেন।
রোববার (১০মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ১৩ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যন্য সদস্যরা হলেন সহ সভাপতি অর্পা পাল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক তমা রায়, সহ-অর্থ সম্পাদক মিফতা আক্তার, দপ্তর সম্পাদক আকাশ তালুকদার, নারী বিষয়ক সম্পাদক নাহিন নাজনীন, প্রচার সম্পাদক তুষ্টি চক্রবর্তী, সমাজ কল্যান সম্পাদক হাফছা আল আনসারিয়া, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়ছাল আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান সাগর।
এসময় উপস্থিত ছিলেন ১৬তম কার্যনিবাহী কমিটি সভাপতি সজীব আহমেদ ও সাধারন সম্পাদক জনিক তালুকদারসহ সংগঠনটির সকল সদস্য।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



